জন্টি রোডসকে অনুসরণ করি: শামীম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। চনমনে প্রতৃতির কারণে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন বড়দের পর্যায়েও। মূলত এতসব প্রশংসা পাওয়ার কারণ তার ফিল্ডিংয়ের জন্য।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরে শামীমের দৃষ্টিনন্দন ফিল্ডিং দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বর্তমানে ব্যস্ত বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে। সেখানেও ফিল্ডিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। ফিল্ডিংয়ের জন্য ইনিংসের শুরুতে যেমন, শেষদিকেও ঠিক তেমনই তরতাজা থাকেন তিনি।

শামীমের এমন ফিল্ডিংয়ের রহস্য অবশেষে জানা গেল। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিল্ডার বলা হয় জন্টি রোডসকে। সেই জন্টিকে শামীম অনুসরণ করেন ছোট কাল থেকেই। শামীম বলেন,’‘ফিল্ডিংয়ে আমি ছোটবেলা থেকেই জন্টি রোডসকে ফলো করি।’’

শামীম আশা প্রকাশ করেন, শুক্রবারই (১২ মার্চ) সিরিজ জিতবে তাদের দল,”আমাদের দলটা অনেক ভালো। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছি। কালও অবশ্যই জিততে চাইব। ব্যাটিং-বোলিং ভালো হচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »