সীমিত ওভারে দলে অশ্বিনের সুযোগ দেখছেন না কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ ২০১৭ সালের পর ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে প্রমাণ করলেও এই মুহুর্তে সীমিত ওভারের দলে এই বাঁহাতি স্পিনারের কোন সুযোগ দেখছেন না বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

বর্তমান দলে রয়েছে আরেক স্পিনার সুন্দর তার বোলিং ধরণ, দক্ষতা অশ্বিনের মত হওয়ায় মূলত কপাল পুড়েছে অশ্বিনের। ভারতীয় দলপতির মতে, একাদশে একই ধরনের দুইজন বোলার খেলানোর উপায় নেই। তাই সুন্দর বাজে না খেললে সাদা বলের ক্রিকেটে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই অশ্বিনের।

কোহলি বলেন,’‘ওয়াশিংটন আমাদের জন্য সত্যিই দুর্দান্ত করছে। তাই চাইলেও আপনি একই ধরণের দুই জন স্পিনারকে স্কোয়াডে জায়গা দিতে পারবেন না। যদি না সে মারাত্মক ভয়াবহ একটা মৌসুম কাটায় এবং সবকিছু বাজে ঘটে। প্রশ্ন করতে হলে যুক্তিও দেখানো উচিত যথাযথভাবে।’’

অশ্বিনের ভবিষ্যত নিয়ে করা এমন প্রশ্নের জন্য উল্টো প্রশ্নদাতাকেই প্রশ্ন করে বসেন ভারত অধিনায়ক। তিনি বলেন,’‘আপনি আমাকে বলুন যে আমি দলের কোথায় অশ্বিনকে খেলাবো, যখন ওয়াশিংটন সুন্দর নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছে। তাই এই ধরণের প্রশ্ন করা সহজ। তবে এসব প্রশ্নের সঙ্গে যুক্তিগত ব্যাখ্যাও আপনাকে দিতে হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »