লিডার’স কাপের ফাইনালে লড়বে শেখ রাসেল-শেখ জামাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তিন দলের লিডার’স কাপ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামছে আজ। রাজধানীর বনানীর শহিদ যায়ান চৌধুরী স্টেডিয়ামে জাঁকজমক ফাইনালের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে সফল এই টুর্নামেন্টের। লিডার’স কাপের ফাইনালে শিরোপা লড়াইয়ে বিকেলে মাঠে নামবে শেখ রাসেল ড্রিমার্স ও শেখ জামাল ওয়ারিয়ার্স।

উল্লেখ্য,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এই টুর্নামেন্ট এর আয়োজন করে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, সেই সাথে বঙ্গবন্ধুর প্রায়ত তিন ছেলেকেও স্মরন করে এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী তিন দলের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধুর তিন ছেলের নামে। শেখ কামাল চ্যালেজার্স, শেখ জামাল ওয়ারিয়র্স, শেখ রাসেল ড্রিমার্স।

লিগ পদ্ধতিতে তিন দলের মধ্যকার মুখোমুখি লড়াই শেষে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে শেখ রাসেল ড্রিমার্স ও শেখ জামাল ওয়ারিয়ার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »