হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ লিজেন্ডস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে টানা তিন ম্যাচ হেরে টেবিলের নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ লিজেন্ডস দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও নাজিমউদ্দিনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। গতকাল বুধবার (১০ মার্চ) আসরের ১০ম ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

দিনের শুরুতে বাংলাদেশ লিজেন্ডস টস হেরে প্রথমে বোলিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান জড়ো করে লঙ্কানরা। উপুল থারাঙ্গা ৯৯ রানে অপরাজিত থাকেন।

এছাতা অধিনায়ক ও ওপেনার তিলকরত্নে দিলশান ২৩ বলে ৩৩ এবং চামারা সিলভা ২৪ বলে ২৪ রান করেন। বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ ও মোহাম্মদ রফিক।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে টাইগারদের ৫৭ রান এনে দেন দুই ওপেনার নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে অপি ২৬ বলে ২৭ রান করেন। এরপর থেকে অপর প্রান্তে হতে হান্নান সরকার, মোহাম্মদ রফিক, মুশফিকুর রহমান, রাজিন সালেহরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন।

এরপর অর্ধশতকও পূর্ণ করে চাপের মুখে আউট হওয়ার আগে ৪১ বলে করেন ৫৪ রান, হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা। অন্যান্যদের মধ্যে খালেদ মাসুদ পাইলট ২২ বলে অপরাজিত ২৮ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল জড়ো করে ১৩৮ রান। এতে ৪২ রানের জয় পায় শ্রীলঙ্কা লিজেন্ডস।

সংক্ষিপ্ত স্কোর

টস : শ্রীলঙ্কা লিজেন্ডস

শ্রীলঙ্কা লিজেন্ডস : ১৮০/৬ (২০ ওভার)
থারাঙ্গা ৯৯*, দিলশান ৩৩
রফিক ২৪/১, শরীফ ৩০/১

বাংলাদেশ লিজেন্ডস : ১৩৮/৬ (২০ ওভার)
নাজিমউদ্দিন ৫৪, পাইলট ২৮*
দিলশান ২১/৩, প্রসাদ ২২/২

ফল : শ্রীলঙ্কা লিজেন্ডস ৪২ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »