নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিনের নিয়ম শেষ হতে চলেছে। শেষ ধাপের করোনা টেস্ট দিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার হতে সকল কোচিং স্টাফ। যার ফলাফল শেষ দফায়ও নেগেটিভ এসেছে দলের সকল সদস্যদের।
নিউজিল্যান্ডের দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন পালন করতে হয়েছে বাংলাদেশ দলের। এরপর তৃতীয় দফায় করোনা নেগেটিভ আসার পর ছোট গ্রুপ করে অনুশীলন করেছে ক্রিকেটাররা।
করোনা ফলাফল সবার নেগেটিভ আসায় ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে আগামীকাল কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল। আগামী ১১ মার্চ থেকে প্রথমবারের মতো পুরোদমে মাঠে নেমে অনুশীলন করবে ক্রিকেটাররা।
একনজরে নিউজিল্যান্ড সফরের দল
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ
