আফ্রিদির শশুর হতে যাচ্ছেন আফ্রিদি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফ্রিদি নামটা আসলেই চোখের সামনে ভেসে উঠে হাস্যজ্জ্বল এবং পরিপাটি মানুষটি, যার নাম শহীদ খান আফ্রিদি। যিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। বর্তমান সময়ে পাকিস্তান দলেই রয়েছে আরও এক আফ্রিদি। তিনি পাকিস্তানের উদীয়মান পেসার শাহীন শাহ আফ্রিদি। দুজনেই দেশটির আলোচিত ক্রিকোটার! এবার ভিন্ন কারনে একই সাথে দুজনের নাম উচ্চারিত হতে যাচ্ছে। কিংবদন্তি শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। দুই পক্ষের সম্মতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম।

 

আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়স এখন ২০। এখনও পড়াশোনা করছেন তিনি! অপরদিকে বর্তমান পাকিস্তান দলের পেস অ্যাটাকের মূল ভরসা শাহীন শাহ আফ্রিদি। তিন ফর্মেটেই নিয়মিত সদস্য শাহীন। দুই পক্ষের পরিবারের সম্মতিতে আকসা এবং আফ্রিদির বিয়ে ঠিক করা হয়েছে।

শাহীন আফ্রিদির পরিবারের প্রস্তাব গ্রহণ করেছে শহীদ আফ্রিদির পরিবার। আকসার পড়ালেখা সম্পন্ন হওয়ার পর শাহীনের ঘরের বউ হয়ে যাবেন তিনি। তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।

২০১৮ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শাহীন শাহ আফ্রিদি। খুব অল্প দিনের মধ্যেই পাকিস্তান দলের অন্যতম সদস্য হয়ে উঠেছেন তিনি।এখন অবধি পসকিস্তানের হয়ে ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বল হাতে ১১৭ উইকেট নিয়েছেন তিনি।

 

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »