লর্ডসে হচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের জুন মাসে লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচটি লর্ডসে’ই হবে কি না সেটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আপাতত লর্ডসের বিকল্প পথের কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণার সময়ই ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করেছিল আইসিসি। পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮ জুন লর্ডসেই ফাইনাল খেলতে নামবে নিজেদের প্রমাণ করে ফাইনালে পৌছানো দুই দল ভারত এবং নিউজিল্যান্ড। তবে পূর্ব নির্ধারিত ভেন্যু পরিবর্তনের পরিকল্পনা করছে আইসিসি। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।

তাঁদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লর্ডসে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে আইসিসি। তবে ঠিক কোন ভেন্যুতে আয়োজন করা ম্যাচটি সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই বিষয়ে আইসিসির এক কর্মকর্তা জানান,“শীঘ্রই ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইসিসির পরিকল্পনায় লর্ডস নেই। মেডিক্যাল টিম এবং ইসিবির সঙ্গে আলোচনা করে ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হবে। ভেন্যু পরিবর্তন হলেও ঘরের মাঠে ইসিবি জৈব সুরক্ষা বলয়ে যে ধরণের সুবিধা দিয়েছে তেমনই করার পরিকল্পনা রয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »