নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যাবধানে সিরিজ জিতল স্বাগতিক দল!
উত্তেজনার পারদে ঠাসা সিরিজের শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। শেষ ম্যাচের আগ পর্যন্ত ২-২ সিরিজ সমতায় ছিল দুই দল। সিরিজের প্রথম ২ ম্যাচে দাপটের সাথে জিতেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় অষ্ট্রেলিয়া। সেই ম্যাচে নিউজিল্যান্ডে উড়িয়ে দিয়ে সিরিজে ফেরা সফরকারী দল। পরের ম্যাচেও পাত্তাই দেয় নি নিউজিল্যান্ডকে। ঘুরে দাঁড়িয়ে পর পর ২ ম্যাচ জিতে ২-২ সমতায় ফেরা অষ্ট্রেলিয়া শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে।
৫ম ম্যাচে অষ্ট্রেলিয়া দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন মার্টিন গাপটিল। ৪৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করেছেন তিনি। ডেভন কনওয়ে ৩৬(২৮), এবং গ্লেন ফিলিপস ৩৪(১৬) রানের ইনিংস খেলেছেন। বল হাতে ৪ ওভার বল করে ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিলে মেরেডিথ, ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন।
এর আগে ওয়েলপ্যাক স্টিডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অষ্ট্রলিয়া ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করেছিল অষ্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারে দলীয় ৮ রানের মাথায় ওপেনার জস ফিলিপস ২(৮) এর উইকেট হারায় অষ্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে অষ্ট্রেলিয়াকে এগিয়ে নেন অ্যারন ফিঞ্চ। এই দুজনের ৭.৪ ওভারের জুটিতে আসে ৬৬ রান। দলীয় ৭৪ রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ ৩৬(৩২),। ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন ওয়েড। শেষ দিকে এসে ২৬ বলে ২৬ রান করেন মার্কস স্টয়নিস। ডেথ ওভারে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় ১৪২ রানে থামে অষ্ট্রেলিয়ার ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইস সোধি। ২ উইকেট করে নিয়েছেন টিম সাউদি ও টেন্ট বোল্ট।
সংক্ষিপ্ত স্কোর ঃ অষ্ট্রেলিয়া ১৪২/৮(২০)
ফিলিপস ২, ফিঞ্চ ৩৬, ওয়েড ৪৪, ম্যাক্সওয়েল ১, মার্শ ১০, স্টায়নিস ২৬, ঝাই রিচার্ডসন ৪, কেন রিচার্ডসন ২*। বল হাতে ইস সোধি ২৪/৩৷ টিম সাউদি ৩৮/২, টেন্ট বোল্ট ২৬/২ এবং মার্ক চ্যাপম্যান ৯/১।
নিউজিল্যান্ড ঃ ১৪৩/৩(১৫.৩)
কনওয়ে ৩৬, গাপটিল ৭১, উইলিয়ামসন ০, গ্লেন ফিলিপস ৩৪*, চ্যাপম্যান ২* বল হাতে রিলে মেরিডিথ ৩৯/২, ঝাই রিচার্ডসন ১৯/১, কেন রিচার্ডসন ১৬/০, অ্যাস্টন আগার ২৬/০, জাম্পা ৪৩/০।
ম্যাচ সেরা মার্টিন গাপটিল/ সিরিজ সেরা ইস সোধি
নিউজক্রিকেট / রাসেল
