জাতীয় লিগের শুরুতে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা ভাইরাস প্রকোপের কারণে ২০২০ সালের মার্চে বাংলাদেশের সব ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যায়। এরপর আর মাঠে গড়াই নি ঘরোয়া ক্রিকেট। তবে ক্রিকেটারদের টিকা দেয়ার পর আবারো ঘরোয়া ক্রিকেট পুনরায় চালু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীতে জাতীয় ক্রিকেট লিগ দিয়েই আবারও ঘরোয়া ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। তবে এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলার সম্ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার। সবকিছু ঠিক থাকলে ২০ অথবা ২২ মার্চ শুরু হতে পারে লাল বলের এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে মাশরাফিকে রেখেই ৩৩ জনের দল বিসিবির কাছে পাঠিয়েছে খুলনা।

মূলত প্রস্তুতির ঘাটতি থাকায় জাতীয় লিগের মাঝামাঝি আবারও ক্রিকেটের ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় লিগে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে একথা বলেছেন মাশরাফি।

তিনি বলেন,”না আমি এখনও চিন্তাভাবনা করিনি, এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো চারদিনের, তাই শুরুতে হয়তোবা চিন্তা নেই (খেলার)। দেখা যাক।”

গেল বছর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মাশরাফি। করোনার কারণে এখনও ঘরোয়া ক্রিকেট না ফেরায় বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরলে তিনিও ফেরার ব্যাপারে আশাবাদী।

মাশরাফি বলেন,’‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, সো আল্টিমেটলি তো আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। সো বিসিবি থেকে যদি কোনো প্ল্যান আসে, তারপরে হয়ত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রিপারেশন নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ডমেস্টিক ক্রিকেট শুরু হবে, যেহেতু হচ্ছে এনসিএল। তারপর দেখা যাক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »