সাকিব না থাকায় তামিমের কাজ কঠিন হবে: মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে নিউজিল্যান্ডে। তবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, সাকিব আল হাসান না থাকায় নিউজিল্যান্ডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের জন্য সিরিজ কঠিন হয়ে উঠবে। শুক্রবার (৫ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

মাশরাফি পর অধিনায়কত্বের ভার তামিমের কাঁধেই তুলে দেয় বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক তামিমের শুরুটা হয়েছে দারুণ। বিদেশের মাটিতে তামিমের নেতৃত্বে প্রথম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে।

তবে এই সিরিজ সহজ হবে না টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সাকিব না থাকায় তামিমের জন্য অধিনায়কত্বও হবে কঠিন, অভিমত মাশরাফির।

তিনি বলেন,’‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড অনেক কঠিন জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে- তার সাথে সাকিব নেই। তাই কঠিন হতে যাচ্ছে। তবে যাওয়ার আগে তামিম যেভাবে কথা বলেছে সেটা খুবই ইতিবাচক। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ ভালো করবে। সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »