নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানের ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। একেতো ম্যাচ হার তারপর আবার দুঃসংবাদ পেয়েছেন কিউই পেসার টিম সাউদি। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করাই শাস্তি পেয়েছেন তিনি।
তাঁর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর অপরাধটি প্রথম স্তরের হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি। এর ফলে তাঁকে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে সাউদির নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
গেল ২ বছরের মধ্যে সাউদির এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট। সাউদির অপরাধটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন। সেই ম্যাচে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের একটি এলবিডব্লিউ এর আবেদন করেছিলেন সাউদি। রিভিউ নেয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার নট আউট দেন।
সাউদির সেই সময়ের আচরণ অসম্মানজনক বলে মনে হয়েছে মাঠের আম্পায়ারদের। সাউদি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি শেষে এই শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
