সর্বকালের সেরা পান্ত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আহমেদাবাদ টেস্টে সবার চেয়ে আলাদা হয়ে বিপরীতে গিয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। সবাই যখন রান পেতে ঘাম ঝরাচ্ছিল, তখন মারকুটে ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের মাটিতে প্রথম টেস্ট শতক তুলে নিয়েছেন এই ক্রিকেটার।

অর্ধশতক থেকে শতকে যেতে খেলেন মাত্র ৩৩ বল! এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয়বারের মতো শতক করেন এই ভারতীয়। তাঁর ১১৮ বলে ১০১ রানের ইনিংসে মুগ্ধ হয়েছেন খোদ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সাবেক ভারতীয় অধিনায়কের মতে, তিন ফরম্যাট মিলিয়ে পান্তই হতে যাচ্ছেন সর্বকালের সেরা ক্রিকেটার। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভবিষ্যতবাণী করেছেন ‘প্রিন্স অব কলকাতা’।

টুইটারে সৌরভ লিখেছেন,”সে কতটা ভালো? অবিশ্বাস্য! চাপে থেকে কি দুর্দান্ত এক ইনিংস। এটা প্রথমবার নয় এবং এটাই শেষ নয়। সামনের বছরগুলোতে সব ফরম্যাট মিলিয়ে সে সর্বকালের সেরা খেলোয়াড়ে পরিণত হবে। এভাবেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকো। এই জন্যেই সে ম্যাচজয়ী, বিশেষ কিছু।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »