নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৫ মার্চ ২০১৯ রোজ শুক্রবার নিউজিল্যান্ড থেকে ভেসে আসল এক দুঃসংবাদ। বাংলাদেশ সংবাদমাধ্যমে গুলোতে আর্তনাদের সুর। কি হয়েছে বুঝে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। যখন নিশ্চিত হলো ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ হামলা হয়েছে! তখনই কেঁপে উঠল পুরো বাংলাদেশ। কেননা সেখানেই উপস্থিতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। মুহূর্তে মলিন হয়ে গেল ১৫ মার্চের সেই সকাল।
১৬ মার্চ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের তৃতীয় টেস্ট শুরুর কথা। নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলন আর অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে একটু দেরিই হয়ে যায় বাংলাদেশ দলের। জুম্মার নামাজ ততক্ষণে প্রায় শুরু হয়ে গেছে। তরিঘড়ি করে টাইগাররা ছুটলো মসজিদের দিকে। তাদের সাথে গেলেন সৌম্য সরকার । বাংলাদেশ দলে ক্রিকেটাররা মসজিদে প্রবেশ করবেন যখন, তখন ভেতরে গোলাগুলি চলেছে। মুহূর্তে মধ্যেই হতভম্ব হয়ে পড়ল নামাজের উদ্দেশ্যে যাওয়া তামিম, মুশফিক,রিয়াদরা।
নিছক ভাগ্যের জোরে সেই ভয়ানক ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোন রকম সেখান থেকে বের হয়ে ফিরেছিলেন টিম হোটেলে। কিন্তু কিছুতেই নিজেদের স্বাভাবিক করতে পারছিলেন না তারা। ১৬ মার্চ থেকে তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও দুই বোর্ড মিলে সেই ম্যাচ বাতিল করেন।
সেই হামলা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল। এখনো এর দুঃস্মৃতি ভোলা সম্ভব হয়নি। এই তো দু থেকে তিন দিন আগের কথা, ক্রাস্টচার্চের আশেপাশেই কোথাও একটা কনসার্ট হয়েছিল, সেখানে আতসবাজির শব্দে ঘাবরে যান তামিম ইকবাল। পরবর্ততে হয়তো বিষয়টা বুঝতে পারেন। ২ বছরের ব্যাবধানে আরও একবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। রয়েছেন সেই ক্রাইস্টচার্চে, শুক্রবার নামাজ পড়তে বেছে নিতে হয়েছে সেই আল নূর মসজিদকে। এরই মধ্যে আল নূর মসজিদের সামনে গিয়ে বিষণ্ণ হয়ে পড়লেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শুক্রবার (৫ মার্চ) মসজিদের সামনে টিম বাসে বসে থাকা অবস্থায় মুশফিক একটি ছবি তুলে তা পোস্ট করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সেখানে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। এটাই সেই মসজিদ, আর একইসাথে আজও শুক্রবার।’
Assalamualaikum all…this was the mosque as well as Friday.
ক্রাইস্টচার্চের দুই বছর আগের সেই ঘটনা স্মরণে রেখে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য সতর্ক অবস্থানে রয়েছে। যদিও ফের সেই ঘটনার পুনরাবৃত্তির হুমকি দেওয়ায় একজনকে আটক করা হয়েছে।
নিউজক্রিকেট / রাসেল
