নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের দেশের জাতীয় দলের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথেই আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন রশিদ খান। প্রথমবারের মতো অংশ নিয়ে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র দুই ম্যাচ মাঠে নেমেছেন তিনি।
দলে রশিদের শূন্যতা পূরণ করার বিকল্প হিসেবে নেপালের স্পিনার সন্দিপ লামিচানে যুক্ত হয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পিএসএলে দেখা যাবে তাঁকে। পিএসএলের এবারের আসরে প্লেয়ার ড্রাফটে প্লাটিনাম গ্রুপে ছিলেন লামিচানে। তবে নিলামে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।
বর্তমানে রশিদ পিএসএল ছাড়ায় কপাল খুলেছে এই স্পিনারের। এর আগে একই দলের হয়ে ২০১৯ সালে খেলেছিলেন লামিচানে। ৭ ম্যাচে ১৭.১৮ গড়ে ১১ উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। ২০ বছর বয়সী এ তারকা ক্রিকেটার এখন পর্যন্ত বিশ্বের ৭টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
