নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে স্টেডিয়ামের ‘অদ্ভুত’ আচরণের কারণে দ্বিতীয় দিনেই ২৫ ওভার বাকি থাকতে ম্যাচের সমাপ্তি ঘটেছে। এই ম্যাচকে কিনা বলা হচ্ছে ইতিহাসের ক্ষুদ্রতম টেস্ট ক্রিকেট ম্যাচ!
দুইদিনে এই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে আহমেদাবাদে নবনির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের পিচ। সর্বশেষ এই পিচের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক দীলিপ ভেঙসরকার।
এই ধরনের পিচকে নিম্নমানের পিচ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক এই প্রধান নির্বাচক।
শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে দীলিপ বলেন,’‘এটা নিয়ে কোন সন্দেহ নেই যে আহমেদাবাদের পিচ নিম্নমানের ছিল। এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য বাজে বিজ্ঞাপন। দর্শকরা টাকা খরচ করে মাঠে খেলা দেখতে আসে। উভয় দলেই দুর্দান্ত কিছু ক্রিকেটার ছিল। যখন আপনি দেখবেন যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট বল হাতে বিশ্বমানের স্পিনার হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে উইকেটে নিশ্চিত কোন সমস্যা রয়েছে।’’
এছাড়া তিনি ইংলিশ ব্যাটসম্যানদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, অতিরিক্ত রক্ষণাত্মক ক্রিকেট খেলতে গিয়েই নিজেদের বাকি সর্বনাশ করেছে জো রুটরা। কিছু কিছু ব্যাটসম্যানদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
দীলিপ আরো বলেন,’‘ইংল্যান্ডের লড়াই করার দক্ষতা বা ইচ্ছা- কোনটাই ছিলো না। তাঁদের অধিকাংশ ব্যাটসম্যানই সোজা বলে আউট হয়েছে। রক্ষণাত্মক কৌশল ছিল খুবই বাজে। এধরনের পিচে কিভাবে ব্যাট করতে হয় সে ব্যাপারে নূন্যতম ধারণা ইংল্যান্ডের ছিলনা। তাঁরা ছিল অতল সমুদ্রে। কোন বলটা ব্যাকফুটে খেলবে, কোনটা ফ্রন্টফুটে- সে ব্যাপারেও তাঁরা নিশ্চিত ছিলনা। মনে হচ্ছিল টপ অর্ডারের কিছু ব্যাটসম্যান মাঠে নামার আগেই মানসিকভাবে আউট হয়ে গিয়েছিল।”
