ইতিহাস বদলানোর লক্ষ্যে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করলো টাইগাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে এবং ৩ ম্যাচ টি টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল এবং টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ বিকালে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান ভাল নয়। এর আগে যতবার সফর করেছে জয় বঞ্চিত ছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রতিবারই ধুকতে হয়েছে বাংলাদেশকে। ২০১৭ সালে টেস্ট সিরিজে অসাধারণ খেলেছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের কাছে পেরে উঠেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ সাবেক ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্বে প্রতিরোধ গড়েও হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই দলের অনেক খেলোয়াড় নেই বর্তমান দলে।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও নেই এই সফরে। অভিজ্ঞ এবং তারুন্য নির্ভর দল নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন, মুশফিক,রিয়াদরা।

বিকাল ৪.১৫ শাহ জালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে তামিম-মুশফিকরা।বাংলাদেশ সময় ৮.২০ মিনিটে ল্যান্ড করার কথা রয়েছে ক্রিকেটারদের। ফ্লাইটে চড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদরা। নিউজিল্যান্ড সফরে যেন ভালো করতে পারেন সেই উপলক্ষেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা।

৩ ম্যাচের ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি –

ওয়ানডে সিরিজ :

১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজ ::
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড

 

একনজরে নিউজিল্যান্ড সফরের দল
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »