আসলেন, দেখলেন আর চাকরি ছাড়লেন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্যই চামিন্দা ভাসের শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নেওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে ৩ দিন যেতে না যেতেই পদত্যাগ করলেন তিনি। মূলত বোর্ডের সঙ্গে বেতন নিয়ে মিল না হওয়ায় সরে গিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে এমন সিদ্ধান্ত নেন সাবেক এই পেসার। বোর্ড শুধু মাত্র ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্যই তাঁকে নিয়োগ দিয়েছিল।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। সেই সঙ্গে ভাসের এমন সিদ্ধান্তে হতাশ দেশটির ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে এসএলসির পক্ষ থেকে বলা হয়েছে,”এটি হতাশাজনক যে ভাস এমন একটি দায়িত্বহীন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছেন। সারা বিশ্ব যখন অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি, তখন নিজের ব্যক্তিগত আর্থিক লাভের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। তাও আবার এমন একটা সময়ে যখন দল কিছুক্ষণ পরেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »