নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের জন্য ট্রেভর পেনিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস। মূলত আইপিএলে এবারের আসরে দল পরিচালনার জন্য রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারাকে সহযোগিতা করবেন তিনি।
গত আসরে ব্যর্থতার কারণে দলের সাবেক প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে পারস্পরিক সমাঝোতায় সম্পর্কের ইতি টেনেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে সফল হতে এবারের আসরে সাঙ্গাকারার নেতৃত্বে কোচিং প্যানেল সাজাচ্ছে তারা।
যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পেনি। পেনিকে সহযোগী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দলটির ডিরেক্টর অব ক্রিকেট। তিনি মনে করেন, পেনি অনেক অভিজ্ঞ এবং ক্রিকেটটা ভালো বুঝেন তাই তিনি রাজস্থানের জন্য দারুণ কিছু হবে।
এ প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন,’‘পেনিকে রাজস্থান রয়্যালসে পাওয়া দারুণ কিছু। সে অভিজ্ঞ এবং ক্রিকেটকে খুব ভালো বোঝেন। আমি নিশ্চিত দলের অগ্রগতি তিনি আমাদের উপকার করবেন। আমি আত্মবিশ্বাসী যে তাঁর নিয়োগ আমাদের সঠিক পথ দেখাবে এবং দলের সঙ্গে তাঁকে পাওয়াটা অসাধারণ।”
