ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছে কলকাতা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন আইপিএলের আসরকে সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে সাকিবের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে হাড্ডাহাড্ডি
বিট শেষে, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছে নাইটরা।

২ কোটি বেইস প্রাইজ থেকে সাকিবের নিলাম শুরু হয়। শুরুতেই ঘরের ছেলেকে আবারো ঘরে ফিরিয়ে নিতে নিজেদের বিট করে কলকাতা। আগে থেকেই সাকিবকে নিশানায় রাখা প্রীতির পাঞ্জাবও যথাসাধ্য চেষ্টা করেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়াতে।
শেষ অব্দী প্রীতির ৩ কোটি রুপির বিটকে টপকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে সাকিবকে নিজেদের করে নেয়
কলকাতা।

ঘরের ছেলেকে আবারো ঘরে ফিরিয়ে আনতে সক্ষম হওয়ায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে দলে ভেড়ানোর মিনিট দুয়েকের মধ্যেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে নিজেদের অফিশিয়াল টুইট বার্তায় কলকাতা লিখেছে: আমাদের ময়না ঘরে ফিরে এসেছে। সাকিব আসছে কলকাতায়…

সবকিছু ঠিকঠাক থাকলে আবারো পুরনো দলের হয়ে আইপিএল মাতাবেন সাকিব

বিস্তারিত আসছে…..

 

নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »