এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন থারাঙ্গা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভবিষ্যত অনিশ্চিত এমন কথা চিন্তা করে শ্রীলঙ্কার জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এমন প্রায় ১৫ শ্রীলঙ্কান ক্রিকেটার ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। শ্রীলঙ্কা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য মর্নিং স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মার্চে ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিতে পারেন। যে তালিকায় রয়েছের উপুল থারাঙ্গা, দুশমন্থ চামিরা, আমিলা আপোন্সো, দিলশান মুনাবিরা, মালিন্দা পুষ্পকুমারা, লাহিরু মাদুশঙ্কা, মনোজ শরৎচন্দ্র এবং নিশান পেইরিসদের মতো ক্রিকেটাররা। মূলত দ্বিতীয় শ্রেণির ক্রিকেটে বেতন বৃদ্ধি ও স্কোয়াড বড় না করায় এই পথে হাঁটতে যাচ্ছেন ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে বিশেষ একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন,’‘শীঘ্রই প্রচুর খেলোয়াড় আমেরিকা যাবে। এখানে জাতীয় দল ও উদীয়মান এই দুই ক্যাটাগরিতে যাবে তারা। জাতীয় দলের খেলোয়াড় শেহান জয়সুরিয়া এরই মধ্যে চলে গেছেন। আগামী মার্চে আরও ১৫জন তাকে অনুসরণ করতে পারে।’’

জাতীয় দলের নির্বাচকদের অবহেলার কারণ সুযোগ পাচ্ছেন না অনেক ক্রিকেটারই। নির্বাচকদের সঙ্গে প্রধান কোচরাও পক্ষপাতিত্ব করেন বলে দাবি তুলেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,”সেখানে খেলোয়াড়দের বড় একটি অংশ চলে যাবে। শ্রীলঙ্কায় ভালো কোনো ভবিষ্যত নেই। পরের মাসে অনেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে চলে যাবে। জাতীয় নির্বাচকদের ধারাবাহিক অবহেলাও বড় একটি বিষয়। এর আগে অনেক প্রধান কোচ ও বাছাই কমিটির প্রধানদের অধীনে সুস্পষ্ট পক্ষপাতিত্ব দেখা গেছে।’’

এর আগে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে জন্মভূমি ছেড়েছেন লঙ্কান শেহান জয়সুরিয়া, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা সামি আসলাম, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার লিয়াম প্লাঙ্কেট এবং দক্ষিণ আফ্রিকার ডেন পিট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »