টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠলো পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে তাঁদের পারফর্ম এতো নিচে নামতে শুরু করে যে একবারে সোজা চলে গিয়েছে সপ্তম স্থানে। তবে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেই আবার দুই ধাপ এগিয়ে এসেছে দলটি।

দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরে দুর্দান্ত পারফর্ম উপহার দিয়েছেন হাসান আলী। আর দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অভিষিক্ত নোমান আলিও প্রমাণ করেছেন নিজেকে। এছাড়া পরীক্ষিত শাহীন আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ রিজওয়ানরাও অধিনায়ক বাবর আজমকে আস্থার প্রতিদান দিয়েছেন। ফলে দুইটি ম্যাচই জিতেছে পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পাই তারা। দ্বিতীয় টেস্টে লড়াই হলেও পেরে উঠেনে আফ্রিকা। পাকিস্তান পায় ৯৫ রানের আরেকটি বড় জয়।

টানা দুই ম্যাচের সিরিজ জয় করে পাকিস্তান সপ্তম স্থান থেকে চলে গেল পঞ্চম স্থানে। এখন তাদের রেটিং পয়েন্ট ৯০। এই সিরিজের আগে পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের কাছে হেরেই সেই স্থান হারিয়ে এখন ষষ্ঠ স্থানে প্রোটিয়ারা। তাদের রেটিং ৮৯। ফলে একধাপ পিছিয়ে শ্রীলঙ্কাও। ৮৩ রেটিং নিয়ে তারা আছে সপ্তম স্থানে।

তালিকার প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১৮.৪৪। খুবই সামান্য ব্যবধানে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। তাদের রেটিং ১১৭.৬৫। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৩) ও ইংল্যান্ড (১০৮)। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে অষ্টম (৭৭) ও নবম স্থানে (৫৫) আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »