নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে সিরিজে করোনার দোহায় দিয়ে খেলতে আসেননি অনেক সিনিয়র ক্রিকেটার, যে কারণে স্পিনার রাহকিম কর্নওয়ালকে ওয়ানডে দলে নিতে পারতো তবে টেস্টের ভাবনা থেকেই ওয়ানডে দলে রাখেনি এই স্পিনার। তবে চট্টগ্রাম টেস্টে বল হাতে চমক দেখাতে পারেননি কর্নওয়াল। যদিও এখানে খেলে উপভোগ করছেন তিনি।
এখনো পর্যন্ত ম্যাচে মোট ৫ উইকেট শিকার করেছেন কর্নওয়াল। তবে চট্টগ্রামের এই কন্ডিশনকে নিজের ঘরের মতই মনে করছেন কর্নওয়াল।
তিনি বলেন,’‘এখন পর্যন্ত ভালোই, ঘরের মত মনে হচ্ছে। তাই আমি উপভোগ করছি। প্রথম শ্রেণির ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে পার্থক্য আছে। এখানে আপনাকে ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে।’’
দুই ইনিংস মিলিয়ে ২০০ রানের বেশি খরচ করেছেন কর্নওয়াল। অবশ্য নিজের সাফল্য দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। যার অর্থ, ঢাকা টেস্টেও একই থাকবে তার সাফল্য ক্ষুধা।
তিনি বলেন,”এমন কন্ডিশনে একটু দ্রুতগতিতে বল করতে হয়। ব্যাটসম্যানদের দুর্বলতা দেখতে হবে। ব্যাটসম্যানদের সামনে এসে খেলানোর চেষ্টা করেছি। আমি শিখছি, নিজে কতটা সফল হতে পারি তা দেখতে মুখিয়ে আছি।’’
