আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ‘৫’ বাংলাদেশি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩, যাঁর মধ্যে রয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।

গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় যে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সৌম্য সরকার।

এছাড়াও আফগানিস্তানের ৩০ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৯ জন, নেদারল্যান্ডের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছেন।

চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »