সাকিব-লিটনের ব্যাটে দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ-

মারুফ ইসলাম ইফতি »

দীর্ঘ ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে আবারো আন্তর্জাতিক ম্যাচে ফিরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে  আজ থেকে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রত্যাবর্তনের ম্যাচে টসে জয়লাভ করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাপ্তান মমিনুল হক। টসে জিতে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে, প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৪২ রান। দিন শেষে সাকিব ৩৯* রানে ও লিটন ৩৪* রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে মাথায় তামিম ইকবালের (৯) উইকেট হারায় টাইগাররা। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাদমান-শান্ত প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৬৬ রানের মাথায় রান আউটে কাটা পড়ে শান্ত (২৫) ফিরে গেলে আবারো চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের বিদায়ের পর প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাদমান ও কাপ্তান মমিনুল। উভয়ের ৫৩ রানের জুটিতে ভালভাবেই ম্যাচে ফিরে বাংলাদেশ। দলীয় ১১৯ রানে অধিনায়ক মমিনুল (২৬) ফিরে গেলে উইকেটে আসেন মুশফিকুর রহিম। মুশফিক-সাদমান জুটি  ১৫ রান যোগ করতেই ভাঙ্গে সাদমানের (৫৯) বিদায়ে। এরপর সাকিব-মুশফিকের ৫৯ রানের জুটিতে ভালভাবেই ম্যাচে থাকে টাইগাররা। দলীয় ১৯৩ রানে মুশফিক ৩৮ করে বিদায় নিলে টাইগারদের স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৯৩।

শেষ সেশনে লিটনকে নিয়ে সাকিবের অপরাজিত ৪৯ রানের জুটিতে কোন উইকেট না হারিয়ে ২৪২ রানে দিন শেষ করে বাংলাদেশ।  দিন শেষে সাকিব অপরাজিত আছেন ৩৯* রানে আর লিটনের সংগ্রহ ৩৪*।

ক্যারিবিয়দের হয়ে বল হাতে জেমেল ওয়ারিকেনের শিকার ৩ উইকেট। অভিজ্ঞ পেসার কেমার রোচ নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
-প্রথম ইনিংস-প্রথম দিন
বাংলাদেশ: ২৪২-৫ (৯০)
সাদমান ৫৯, সাকিব ৩৯*

ওয়ারিকেন: ২৪-৫-৫৮-৩

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »