চট্টগ্রাম টেস্টে তামিমের সঙ্গী কে হচ্ছেন?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারে মাত্র ৬টা টেস্ট খেলার পর চোটের কারণে বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার জন্য পুরোপুরি তৈরি আছেন তিনি। আর গেল বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোষাকে অভিষেক হয়েছে সাইফ হাসানের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট খেলেছেন তিনি।

এই দুজনের মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালের সঙ্গে কে ওপেনিংয়ে নামবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও সাইফের চেয়ে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার জন্য কিছুটা এগিয়ে থাকবেন সাদমান। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তারা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

  • ডমিঙ্গো বলেন,”আমাদের বেশ কিছু অপশন আছে। সাইফ শেষ টেস্টটি খেলেছিল। সাদমান তার আঙুল ভাঙার আগে সে ওই জায়গায় ছিল। আমাদের হাতে কিছু অপশন আছে এবং এই বিষয়েই নির্বাচকদের সঙ্গে আমার আগামী দুই ঘন্টার মধ্যে আলোচনা হবে।”

তামিমের সঙ্গী স্থির না হলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ইতোমধ্যেই বেছে নিয়েছেন কোচ। যদিও নির্বাচকদের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে বিষয়েও বলে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি আরও বলেন,”ব্যাটিং অর্ডার নিয়ে এখনও কিছু আলোচনা প্রয়োজন। আমার একটি ধারণা আছে কে ৩-৪-৫-৬ এ ব্যাট করবে। অবশ্যই নির্বাচকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »