নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল মাসের ১১ জানুয়ারি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ভলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান। নতুন অতিথি আসলেও তার নাম এতোদিন প্রকাশ্যে আনেনি বিরাট-আনুশকা দম্পতি। তবে এবার সব জল্পনাকল্পনার পর তার নাম ঠিক করেছেন কোহলি ও আনুশকা।
কোহলি ও আনুশকার মেয়ে সন্তানের নাম রাখা হয়েছে ভামিকা। আনুশকা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি প্রকাশ করেছেন। সাথে তিনজনের একটি ছবিও যুক্ত করে দিয়েছেন।
আনুশকা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন,’‘ভালোবাসা, উপস্থিতি, কৃতজ্ঞতা নিয়ে আমরা একসাথে আছি, তবে ভামিকা আমাদের নতুন একটা পর্যায়ে নিয়ে গেছে। কান্না, হাসি, উদ্বেগ, পরম আনন্দ- অল্প কয়েক মিনিটের ব্যবধানে এই অনুভূতিগুলোর অভিজ্ঞতা পেয়েছি।’’
এর আগে দীর্ঘ পাঁচ বছর ধরে চলে কোহলি-আনুশকার প্রেমের সম্পর্ক। এরপর সব গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন তারা দুইজন।
