স্মিথকে নিশানা বানিয়েই পরিসংখ্যান বদলেছেন অশ্বিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খাতা-কলমের হিসাব বলছে ঘরের মাঠে স্পিন খেলায় খুবই পারদর্শী স্টিভেন স্মিথ। যে কারণে স্পিনার দিয়ে স্মিথকে কাবু করা একটু কঠিনই। তবে এবার উল্টোটা ঘটেছে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সর্বশেষ ৪ টেস্টের ৭ ইনিংসে ৪বার স্পিনের ফাঁদে পড়ে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক যার মধ্যে অশ্বিনের শিকার হয়েছেন ৩ বার।

৮ ইনিংসে ৭বার আউট হওয়া স্মিথকে নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই ছিল নানা আলোচনা। ডানহাতি এই ব্যাটসম্যানকে কে আউট করবে তা নিয়েই আলোচনা বেশি হয়েছে। অথচ এই স্পিনকে ঘিরে পরিকল্পনা সাজিয়েই পরিসংখ্যান বদলে দিয়েছেন অশ্বিন।

অশ্বিন বলেন,”এখানে আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমনকি আমাকে নাথান লায়নের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেও ধরা হয়েছে। এর আগের অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে আমি চোট নিয়ে বোলিং করে গিয়েছি। তারপরও ৬ উইকেট আলোচনায় বেশি আসতে পারিনি। মূল আলোচনা হয়েছিল লায়নকে ঘিরেই। কত দারুণ বোলিং করেছে সে। মনে হচ্ছিল আমার পারফরম্যান্স তেমন কিছুই না। এরপর আমার মনে হয়ছে আলোচনায় আসতে লায়ন না প্রতিযোগিতা করতে হবে স্টিভ স্মিথের সঙ্গে। লায়ন দারুণ বোলার ওর প্রতি আমার সম্মান আছে। কিন্তু এবার আমার মনোযোগটা ছিল অন্য জায়গায়। পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়ায় স্পিনারদের বিপক্ষে অনেক সফল স্মিথ। আমি এই পরিসংখ্যানটাই বদলাতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কেউ সুযোগই দিচ্ছিল না। তাই আমি নিশ্চিত করেছি মানুষ যেন এই সিরিজ শেষে স্মিথের সঙ্গে আমাকেও নিয়েও আলোচনা করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »