কর্ণওয়ালে বিধ্বস্ত বিসিবি একাদশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে উইন্ডিজের করা ২৫৭ রানের জবাবে রাখিম কর্ণওয়ালের ফাইফরে মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেছে বিসিবি একাদশ!

১ উইকেটে ৯৫ রান থেকে মাত্র ৬৫ রান যোগ করতেই নেই শেষের ৯ উইকেট। রাখিম কর্ণওয়াল ১৬.৪ ওভারে ৩ মেইডেন দিয়ে ৪৭ রানে নেন ৫ উইকেট এছাড়া ওয়ারিকান ৭ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

বিসিবি একাদশের পক্ষে নাঈম শেখ সর্বোচ্চ ৪৫ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৩০ রান। এর আগে প্রথমে ব্যাট করে ব্রাথওয়েটের ৮৫ রানে ভর করে রিশাদ হোসেনের ফাইফরে ২৫৭ রানে গুড়িয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। রিশাদ হোসেন ৭৫ রানে নেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে বিসিবি একাদশ ৯৭ রানে পিছিয়ে আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »