ইংলিশদের ভারত সফরের অনুপ্রেরণা লঙ্কা জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া দুই টেস্টে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। যেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক জো রুট। আগামী মাসের শুরুতেই চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে আসবে ইংল্যান্ড। আর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কায় করা ফলাফল ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস ইংলিশ এই অধিনায়কের।

সর্বশেষ ২০১২ সালে ইংলিশরা ২-১ ব্যবধানে জয় পেয়েছিলো ভারতের মাটিতে। তবে লঙ্কা দ্বীপে দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচের পারফরম্যান্স আবারো আশাবাদী করছে ইংলিশ টিম ম্যানেজমেন্টকে।
ভারতে যাওয়ার আগে পাওয়া এই জয়ের কারণে মানসিকভাবে চাঙ্গা থাকবেন বলেই মনে করেন রুট।

এ প্রসঙ্গে রুট বলেন,”জয়কে আমাদের জংশন ও শুরুর অবস্থান হিসেবে দেখতে হবে। আমরা যা অর্জন করেছি সেটাতে খুব খুশি নই। নিজের মাটিতে ভারত বিশ্বের অন্যতম সেরা দল। শুরু থেকেই আমাদের সেরাটা খেলতে হবে। এটি অবশ্যই বলতে হবে তাদের মাটিতে গিয়ে চ্যালেঞ্জ (শ্রীলঙ্কায় জয় পাওয়ায়) জানানোর মত সেরা অবস্থানে রয়েছি। ভারতে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ, আলদা উইকেট ও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের সফলতা নির্ভর করবে একই (শ্রীলঙ্কা) মানসিকতা ও জয়ের ক্ষুধা নিয়ে তা মোকাবিলা করতে পারবো কিনা তার উপরে।”

ভারতে গিয়ে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ইংল্যান্ড দলকে। প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র ৩ দিন সময় পাবেন তাঁরা। এ বিষয়ে রুট বলেন,”আমাদের সাত বা আটদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। যদিও শেষ সিরিজের জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করবে পরবর্তী দুই ম্যাচের জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »