নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্রিসবেনের গ্যাবায় শেষ ম্যাচ হারের পর সমোলচনার মুখে পড়েছে অজি ক্রিকেটাররা। অনঅভিজ্ঞ এক ভারত দলের কাছে হারতে হয়েছে যে কারণে সিরিজও খোঁয়াতে হয়েছে তাঁদের। এরপর থেকেই চলছে অস্ট্রেলিয়া দলের সমোলচনা। প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামো নিয়েও।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন গ্রেগ চ্যাপেল তিনিও দেশটির ক্রিকেট কাঠামো নিয়ে কঠোর সমালোচনায় লিপ্ত হলেন। তাঁর মতে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটাররা ভারতীয় তরুণদের কাছে দুর্বল যোদ্ধা। এমনকি অভিজ্ঞতার দিক দিয়ে শেফিড শিল্ডে রেকর্ডধারী তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি কিংবা ক্যামেরুন গ্রিনরা এখনো প্রাইমারি স্কুলের পড়ে আছে বলে মনে করেন তিনি।
চ্যাপেল বলেন,”ভারতীয়রা অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকেই সব ধাপে চ্যালেঞ্জিং ক্রিকেট খেলে বেড়ে ওঠে, তাদের তুলনায় আমাদের তরুণ ক্রিকেটাররা দুর্বল। একজন ভারতীয় ক্রিকেটার যখন জাতীয় দলে পা রাখে, ততদিনে সে যাবতীয় সবকিছু শিখে আসে, প্রস্তুত হয়ে আসে। তাই জাতীয় দলে তাঁর সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। সেই তুলনার অভিজ্ঞতার দিক থেকে আমাদের উইল পুকোভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলেই পড়ে আছে।”
তরুণ বয়স থেকেই ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য পরিণত করে গড়ে তোলে। তাঁর মতে এক ভারত থেকেই বিশ্বের সেরা ৫ দল গঠন করা সম্ভব।
এ প্রসঙ্গে চ্যাপেলের ভাষ্য অনেকটা এমন,”ভারতের যুব দলগুলি আমাদের কয়েকটি প্রথম শ্রেণির দলকেও হারিয়ে দিতে পারে। বিভিন্ন পর্যায়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নিতে শিখে। নেটে অনুশীলনে বা কম শক্তির দলের সঙ্গে খেলে ওই পর্যায়ের ক্রিকেট খেলা সম্ভব নয়। ভারতে ৩৮টি প্রথম শ্রেণির দল আছে, এটিই বলে দেয় তাদের প্রতিভার পরিধি। ভারতের যুব দল, ‘এ’ দলগুলির পারফরম্যান্সে ফুটে ওঠে বিস্ময়কর রকমের পরিণত ক্রিকেট। এই সিরিজে এত প্রতিবন্ধকতার পরও ভারতকে এভাবে নিজেদের সামলাতে দেখে ও সাহসী ক্রিকেট খেলে জিততে দেখে যারা অবাক হয়েছেন, তাদেরকে বলছি, এটায় অভ্যস্ত হয়ে উঠুন। ভারত বিশ্বের সেরা দল হয়ে উঠছে কিনা, সেই ভাবনায় গিয়ে লাভ নেই। তাদের যে গভীরতা, বিশ্বের সেরা ৫টি দল গড়ার সামর্থ্য তাদের আছে।”
