নেতৃত্ব চালিয়ে যেতে আশাবাদী পেইন

নিউজ ডেস্ক »

বোর্ডার-গাভাস্কার টফ্রি নিজেদের করে নিতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের কারণে অধিনায়ক টিম পেইনের নেতৃত্ব নিয়ে তাই প্রশ্ন ওঠাটা যেনো স্বাভাবিকই ছিলো।

 

গতকাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নিজের বক্তব্যে অবশ্য নেতৃত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদীই দেখা গেছে তাকে। পেইনের বলেন,’‘এই মুহূর্তে সত্য কথা বলতে আমি এখানে এসেছিলাম শুধুই একটি টেস্ট জেতার চেস্টা করতে। আমরা এখন বরং সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবছি। আমাদের একটিই লক্ষ্য ছিলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো এবং আমি মনে করি সেটা এখনও সম্ভবপর। এ জন্যই এটিই এখন আমার এবং আমার দলের জন্য মূল ভাবনার বিষয়।’’

 

অস্ট্রেলিয়ার এই টেস্ট অধিনায়ক আরও বলেন,’‘একজন ক্রীড়াবিদ হিসেবে, ভালো দিনের চেয়েও বাজে দিন বেশি আসতে পারে। ব্যাটিং এবং উইকেটরক্ষণেও একই রকম ভাবে বাজে দিন আসতে পারে। ক্রিকেটে সবসময় আপনার মতো মতো সবকিছু হবে না এবং জীবনেও। আমি এর আগেও বলেছি আমার উন্নতির জায়গা রয়েছে। আমি এই দলকে এখনও নেতৃত্ব দিতে চাই। আমাদের অনেক কিছু করা বাকি আছে দল হিসেবে। আমি এই কাজটা শেষ করতে চাই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »