নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগেই ভারতের নতুন নির্বাচক প্যানেল তৈরী হয়েছে। আর তাদের অধীনেই প্রথমবারের মতো দল ঘোষণা করলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে চেতন শর্মার নির্বাচক প্যানেল। যেখানে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়া।
ইংল্যান্ড টেস্টে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশভ পান্ত, সাহা, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদি সিরাজ, ইশান্ত শর্মা এবং শার্দুল ঠাকুর।
স্ট্যান্ডবাই: কে এস ভারত, অভিমন্যু এসয়ারান, শাহবাজ নাদিম এবং রাহুল চাহার।
