প্রস্তুতি ম্যাচে সাকিব-নাইমের হাফসেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাকিবের রানে ফেরা মানেই সবার মধ্যে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করা। অবশেষে ব্যাট হাতে রানে ফিরলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। তাঁর সঙ্গে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখও খেলেছেন ৫০ রানের এক ইনিংস।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশ নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৩ রান সংগ্রহ করে। শুরুতে ২৪ রান করে মেহেদি হাসানের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন রাব্বি। এরপরই ক্রিজে ব্যাট করতে নামেন সাকিব। নাইমকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৫০ রান। একই সংখ্যক রান করে মেহেদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান নাইম। ব্যাট হাতে ধুঁকতে থাকা সাকিব শুরুটা করেন একটু ধীরে-সুস্থে, উইকেটের পরিস্থিতির বুঝে। ৫২ রান করতে তিনি খেলেছেন মোট ৮২ বল। চার এবং ছয় হাঁকিয়েছেন মাত্র ১টি।
মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৫ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩১ ও মেহেদি হাসান মিরাজ ১১ রানের ইনিংস খেলেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

মাহমুদউল্লাহ একাদশ (১ম ইনিংস): ২২৩/৭ (৪৫ ওভার)(সাকিব ৫২, নাইম ৫০, মোসাদ্দেক ৩১, মুশফিক ২৫, মিরাজ ১১, তাইজুল ৪*; মেহেদি ২/৩১, সাইফউদ্দিন ২/৬২, মুস্তাফিজ ১/৩৭, রুবেল ১/৪৪, নাসুম ১/৩৩)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »