গ্যাবায় বৃষ্টি বাধায় পরিত্যক্ত শেষ সেশনে খেলা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লাবুশেনের শতক ও পেইনের অর্ধশতকে অজিদের করা ৩৬৯ রানের জবাবে ২ উইকেটে ৬২ রান নিয়ে দিনশেষ করেছে ভারত। চা-বিরতির পর বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয় শেষ সেশনে খেলা।

আগের দিনে ৫ উইকেটে ২৭৪ রান নিয়ে ২য় দিন শুরু করে অজিরা। টিম পেইন তুলে নেন সিরিজের ২য় অর্ধশতক। সুন্দর-ঠাকুরদের বোলিংয়ে ৩১৩ রানে ৫ উইকেট থেকে ৩১৭ করতেই নেই দলের ৭ উইকেট!

শেষ দিকে মিচেক স্টার্কের ২০ ও নাথান লায়নের ২৪ রানে ভর করে শেষ পর্যন্ত ৩৬৯ রানে থামে অজিদের ইনিংস৷ শার্দুল ঠাকুর, অভিষিক্ত নাটারজান ও ওয়াশিংটন সুন্দর নেন ৩ টি করে উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলকে হারিয়ে চাপে পড়ে ভারত। গিলকে নিজের শিকার বানান কামিন্স। ২য় উইকেটে পুজারাকে সঙ্গে নিয়ে দারুন খেলছিলেন রোহিত শর্মা। দলীয় ৬০ রানে আগের টেস্টের মতোই নাথান লায়নকে উড়িয়ে মারতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন রোহিত। প্রতিপক্ষকে উইকেট গিফট করে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ফ্যানদের বড় সমালোচনার শিকারও হয়েছেন তিনি। ব্যক্তিগত ৪৬ রানে আউট হন রোহিত।

এরপর রাহানে-পুজারা চা-বিরতি পর্যন্ত টিকে থাকলে, বৃষ্টি বাধায় ভেস্তে যায় ২য় দিনের শেষ সেশনের খেলা। ৩০৭ রানে পিছিয়ে থেকে ৩য় দিন শুরু করবে ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »