পেইনের উপর আস্থা রাখছেন ল্যাঙ্গার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট  সিরিজের ৩য় ম্যাচ জেতা ম্যাচ ড্র হয়ে যায় অস্ট্রেলিয়ার। ভারতীয়দের সে ইনিংসে তিনটি ক্যাচ হাতছাড়া করে অস্ট্রেলিয়ার জয়ের সুযোগ নষ্ট করেছেন অধিনায়ক টিম পেইন। আর তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অস্ট্রেলিয়ান অধিনায়ককে।

অনেকেই অধিনায়ক পেইনের অস্ট্রেলিয়া দলের শেষ দেখেছেন। তারা ভেবেছেন পেইন হয়তো আর দলে সুযোগ নাও পেতে পারে। তবে এতকিছু ভাবছে না অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি আস্থা রাখছেন পেইনের উপর

এই বিষয়ে ল্যাঙ্গার বলেন, ‘টিম পেইনের ওপর আমার ভরসা আছে? আপনাদের ধারণাও নেই, কতটা তার ওপর আমার ভরসা কতটা। অবশ্যই ওই দিনটি তার সেরা দিন ছিল না, এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে তিন বছরে তার কেবল একটি বাজে দিন এলো। এই তিন বছরে পান থেকে চুন খসেনি তার হাত দিয়ে।’

ল্যাঙ্গার মানেন পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা হবেই। তারপরও পেইনের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে এই অস্ট্রেলিয়ান কোচের ভাষ্য, ‘নিজের মানদণ্ড সে যেখানে তুলে নিয়েছে, দল হিসেবেও আমরা যেখানে নিজেদের দেখি, সেটার কাছাকাছি যেতে না পারলে সমালোচনা হবেই। আমরা সেটা বুঝি। তবে টিম পেইন দুর্দান্ত এক নেতা এবং আরও বেশ কিছুদিন এরকমই থাকবে। ওর প্রতি আমার শতভাগ সমর্থন আছে।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »