বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে থাকছে তিন বিদেশি আম্পায়ার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার প্রকোপ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়েস্ট-ইন্ডিজ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর মাঠে নামবে টাইগাররা। তবে আসন এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠাচ্ছে আইসিসি।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ পরিচালনার জন্য ৩ জন আম্পায়ারকে পাঠাবে আইসিসি। তারা হলেন- রিচার্ড ক্যাটেলবরো, হেনরি চার্লস এলিসন ও কলিন স্টুয়ার্ট টেনান্ট। এদের মধ্যে ক্যাটেলবরো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।

মূলত আইসিসির প্যানেলে বাংলাদেশ থেকে নেই কোনো এলিট আম্পায়ার, নেই ইমার্জিং আম্পায়ারও। আইসিসিকে তাই বাধ্য হয়েই বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠাতে হচ্ছে টেস্ট সিরিজের জন্য। টেস্ট সিরিজে তিন বিদেশি থাকলেও ওয়ানডে সিরিজ পরিচালনা করবেন দেশের আম্পায়াররাই।

২০, ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো, যার প্রথম দুই ম্যাচের ভেন্যু ঢাকা ও তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রাম। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »