শেষদিনে অজিদের দরকার ৭ উইকেট, ভারতের ৩০৯ রান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিডনি টেস্টের ৪র্থ দিন শেষে এগিয়ে রয়েছে অজিরা। ৪০৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দিনশেষে ২ উইকেটে ৯৮ রানে শেষ করে ভারত। শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩০৯ রান ও অজিদের প্রয়োজন ৭ উইকেট (ইঞ্জুরিতে ছিটকে গেছেন জাদেজা)।

২ উইকেটে ১০৩ রান নিয়ে ৪র্থ দিন শুরু করে অজিরা। লাবুশেন ও স্মিথ দুজনেই তুলে নেন অর্ধশতক। তবে কেউই শতকের দেখা পাননি ২য় ইনিংসে। লাবুশেন ৭৩ ও স্মিথ ৮১ রানে ফিরলেও ক্যামেরন গ্রিনের ৮৪ রানে ভর করে ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। গ্রিন সর্বোচ্চ ৮৪ রান করেন। ভারতের পক্ষে অশ্বিন ও সাইনি নেন ২ টি করে উইকেট।

৪০৬ রানের পাহাড়সম লক্ষ্যেমাত্রা তাড়া করতে নেমে ভালো শুরু পায় ভারত। ওপেনিং জুটিতেই আসে ৭১ রান। এরপর হ্যাজেলউডের বলে ব্যক্তিগত ৩১ রানে গিল ও দিনের খেলা শেষ হবার কয়েক ওভার আগে কামিন্সে উড়িয়ে মার‍তে গিয়ে স্টার্কের হাতে সীমানায় ধরা পড়েন আরেক ওপেনার রোহিত শর্মা। রোহিত ফেরেন ব্যক্তিগত ৫২ রানে।

শেষ দিনে ৩০৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে ভারত। জাদেজার ইঞ্জুরিতে ভারতের হাতে আছে ৭ উইকেট, অপরদিকে অজিদের জিততে দরকার ৭ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »