আইসিসির ভুল সংশোধন, র‍্যাঙ্কিংয়ে ৯ম স্থানে বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুইদিন আগে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ের তালিকায় দেখা যায় বাংলাদেশকে পেছনে ফেলে নবম স্থানে উঠে যায় আফগানিস্তান। তবে সর্বশেষ তালিকা অনুযায়ী সমর্থকদের স্বস্তির খবর- টাইগাররা আছে টেস্ট র‍্যাংকিংয়ের নবম স্থানেই। আইসিসির ভুলেই নবম স্থানে চলে গিয়েছিল আফগানিস্তান।

ভুল করে আইসিসি আফগানিস্তানকে র‍্যাংকিংয়ে স্থান দিয়েছিল পরবর্তীতে আজ ফের তাদের নাম মুছে ফেলেছে। আইসিসির ওয়েবসাইটে প্রদর্শিত নির্ভুল আইসিসি র‍্যাংকিং, যা সংশোধন করা হয় আজ ৭ জানুয়ারি।

এর আগে ২০১৭ সালে বিশ্বের একাদশ ও দ্বাদশ দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড। দুই দলের মধ্যে আফগানিস্তানের পারফরম্যান্স বেশি ভালো ও চমকপ্রদ। তবে দল দুটি এখনো র‍্যাংকিংয়ে বিবেচনার মত যথেষ্ট ম্যাচ খেলেনি বলে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে তাদের কোনো র‍্যাংক বা অবস্থান নেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »