আইপিএলের নিলামের সময় চুড়ান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খুব বেশিদিন হয়নি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসর শেষ হয়েছে। এরই মধ্যে ২০২১ সালের আইপিএল নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ ২০২১ আইপিএল আয়োজনের সময় খুবই কম।

জানা গেছে আসন্ন আইপিএলের আগে হবে বড় নিলামের আয়োজন৷ এর প্রেক্ষিতে আগামী ২০ জানুয়ারির মধ্যে সব দলকে তাদের রিটেইন করা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এক অনলাইন মিটিংয়ের মাধ্যমে আইপিএল গভার্নিং কাউন্সিল এসব সিদ্ধান্ত নেয়। তাদের দেয়া তথ্যমতে আগামি ১১ ফেব্রুয়ারিতে হবে এই ২০২১ সালের আইপিএলের নিলাম।

উল্লেখ্য ২০২১ সালের আইপিএল হবে যথারীতি ৮ দলের। কিন্তু ২০২২ সাল থেকে আইপিএল হবে মোট ১০ দলের। যেখানে ২টি দলের সাথে সাথে ২টি ভেন্যুও বাড়বে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »