করোনার প্রভাবে জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট স্থগিত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আচমকাই বেড়ে গিয়েছে জিম্বাবুয়েতে করোনা ভাইরাসের সংক্রমণ। যার প্রভাব পড়ল দেশটির ক্রিকেট অঙ্গনে। সাময়িকভাবে দেশটিতে স্থগিত করা হয়েছে সব ধরনের ক্রিকেট ম্যাচ।

গতকাল এই সিদ্ধান্তের কথা এক বিবৃতি দিয়ে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। মূলত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবারো বৃদ্ধি পাওয়ায় জিম্বাবুয়েতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

আজ থেকে শুরু হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কোভিডের কারণে আপাতত সেটিও মাঠে গড়াচ্ছে না।

এর আগে গত নভেম্বরে পাকিস্তান সফর করে এসেছে জিম্বাবুয়ে দল। সেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »