নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরুষ ক্রিকেটারদের পর এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৯ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের।
নারী দলের ক্রিকেটাররা সর্বশেষ মাঠে নেমেছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বন্ধ ছিল দেশের সব ধরণের খেলাধুলার ইভেন্ট।
২৯ ক্রিকেটারকে নিয়ে ৩ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। এই ক্যাম্প চলাকালীন সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে সালমা-জাহানারা।
বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের আগে আগামী বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ক্যাম্প শুরু হওয়ার আগে কোভিড টেস্ট করিয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন নারী ক্রিকেটাররা।
ক্যাম্পে থাকা ক্রিকেটারদের তালিকাঃ
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।
