বক্সিং ডে টেস্টে উড়ে যাবে ভারত: ওয়ার্ন

নিউজ ডেস্ক »

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার ব্যথা এখনও যায়নি ভারতের। সেই লজ্জাজনক টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বিরাট কোহলির দল। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

 

এই টেস্টে ভারত উড়ে যাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। প্রথম টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের পর ভারতের ঘুরে দাঁড়ানোর কোনো আশাই দেখছেন না তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের বাকি অংশে নিয়মিত অধিনায়ক কোহলিকে পাচ্ছে না ভারত।

 

তিনি বলেছেন,”আমার মনে হয় অস্ট্রেলিয়া তাদের স্রেফ উড়িয়ে দেবে। এটা ঠিক তাদের কিছু ভালো মানের খেলোয়াড় আছে যেমন লোকেশ রাহুল, তরুণ শুভমান গিলবে আসবে। রাহানে (আজিঙ্কা) দারুণ ভালো খেলোয়াড়। আমরা জানি চেতেশ্বর পূজারা কি করতে পারে।’’

 

অ্যাডিলেট টেস্টে প্যাট কামিন্সের এক বাউন্সারে সিরিজ থেকেই ছিটকে গেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শামিকে হারানো ভারতের বড় ক্ষতি বলে মনে করেন ওয়ার্ন। তার ধারণা শামি থাকলে মেলবোর্নে বেশ ভালো প্রভাব ফেলতে পারতেন।

 

ওয়ার্নের ভাষ্য,’‘মোহাম্মদ শামিকে হারানো তাদের বড় ক্ষতি। দারুণ কোয়ালিটি বোলার সে। মেলবোর্নের কন্ডিশন যদি দেখেন। উইকেটে বল জোরে হিট করলে আর ভাল লেন্থে ফেললে সুবিধা পাওয়া যায়। শামি যা করতে পারত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »