আমরা শহিদুলের জন্য খেলেছি : মাশরাফি

নিউজ ডেস্ক »

কোয়ালিফায়ার ম্যাচের আগে খবর পান শহীদুলের বাবা মারা গেছেন। তখনই টিম হোটেল ছেড়ে শেষ বারের মতো বাবাকে দেখথে ছুটে যান শহীদুল। বাবাকে দাফন শেষে আবারও দলের সঙ্গে যোগ দেন ডানহাতি এই পেসার। প্রথম কোয়ালিফায়ারে খেলতে না পারলেও টুর্নামেন্টের ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন তিনি। তাঁর বাবা মারা যাওয়ায় ফাইনালটি শহিদুল এবং তাঁর বাবার জন্য খেলেছেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

 

গেল ১৩ ডিসেম্বর (রবিবার) দুনিয়া ছেড়ে পারাপারে পাড়ি জমান শহীদুলের বাবা। বাবার নিথর দেহটি শেষবারের মত দেখার জন্য ১৩ ডিসেম্বর রাতেই নিজ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিরে যান। এরপর হোটেলে ফিরে কোয়ারেইন্টাইনে থেকে করোনা নেগেটিভ হওয়ার পর খেলার অনুমতি পান তিনি।

 

শহিদুলের বাবাকে উৎসর্গ করতেই ক্রিকেটাররা আপ্রাণ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মাশরাফি। অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচের আগে সতীর্থদের বলেছিলেন, আমরা শহিদুলের জন্য খেলব। শহিদুলকে জয় উপহার দিতে পারায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।

 

এ প্রসঙ্গে মাশরাফি বলেন,”সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি সবসময়ই চ্যাম্পিয়ন। বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ এবং একটা জিনিস যে আমরা সবাই শহিদুলের জন্য খেলেছি। তার বাবা পাঁচদিন আগে মারা গেছে।’’

 

তিনি আরও বলেন,”আমাদের অধিনায়ক বলেছে যে আমরা শহিদুলের জন্য খেলব। তারা বাবা মারা যাওয়ার কারণে বাড়িতে ছিল এবং হোটেলে সে গত তিনদিন কোয়ারেন্টাইনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয় এবং সে খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তাঁর জন্য জয়ে এনে দিতে পেরেছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »