নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল ম্যাচে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম তাঁর সতীর্থ নাসুম আহমেদের সাথে অপ্রতিকর আচরণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সাজা পেয়েছেন।
সাজা হিসেবে মুশফিককে ম্যাচ ফির ২৫% জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করে দেয়া হয়েছে। মুশফিক গতকাল শুরু থেকেই উইকেটের পেছন থেকে বেশ উত্তেজিত ছিলেন। ঢাকার বাজে ফিল্ডিংয়ের কারণে তিনি খেলোয়াড়দের উপর চটে ওঠেন বেশ কয়েকবার।
ইনিংসের ১৭ তম ওভারে বরিশালের আফিফ হোসেন উপরে ক্যাচ তুলে দিলে মুশফিক ও নাসুম দুজনে ক্যাচটি ধরতে যান। দুজোনে খুব কাছাকাছি হয়ে গেলেও কারো সাথে ধাক্কা লাগেনি। তবে মুশফিকের ক্যাচ নাসুম ধরতে গেলে নাসুমের উপর রেগে যান মুশফিক। মুশফিক তাকে বল ছুড়ে মারার অঙ্গভঙি করেন।
এতে নাসুম বিব্রত হলেও তারা ম্যাচ শেষে সব মিটমাট করে ফেলে। তবে এটা মুশফিক আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন। ফলে বিসিবি তাকে এই সাজা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন এই বিষয়ে লিখেছেন। মুশফিক নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন। নাসুম জানান ক্ষমা চাওয়ার মত কোনো ব্যাপার না এটা। মাঠে এরকম হয়।
নিউজক্রিকেট/আরআর
