নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতরাতে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে উঠে সাকিব আল হাসানের দল জেমকন খুলনা। কিন্তু ১৭ তারিখের ফাইনালে খেলা হচ্ছেনা দেশ সেরা অলরাউন্ডার সাকিবের।
সাকিব জরুরি ভিত্তিতে ফিরে যাচ্ছেন। তিনি গতকালই টিম হোটেল ছেড়েছেন। মূলত তার শ্বশুর মমতাজ উদ্দিন গুরুতর অসুস্থ হওয়ার ফলে সাকিব ফিরে যাচ্ছেন আমেরিকা।
সাকিব ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দলের ম্যানেজার নাফিজ ইকবাল। তিনি জানান সাকিবকে তারা ফাইনালে পাচ্ছেনা না।
সাকিবের পরিবারের এই কঠিন সময়ে সাকিবকে সহজেই ছাড়পত্র দিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। এর আগে তাদের আরেক ক্রিকেটার শহিদুল ইসলামের বাবা মারা যাওয়ায় তিনিও টিম হোটেল ছাড়েন।
নিউজক্রিকেট/আরআর
