মাশরাফি মাহমুদউল্লাহর ‘পুরোনো ঘোড়া’

ডেস্ক রিপোর্ট »

২০০১ সালে অভিষেকের পর থেকে থেকে দীর্ঘদিন ধরে দেশের পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটের অনেক জয়ে বল হাতে অবদান রেখেছেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্রিকেট ছেড়েছেন ইনজুরির কারণে আর টি-টোয়েন্টিও ছেড়েছেন ২০১৭ সালে, তবে ওয়ানডে ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।

ইনজুরির কারণ চলতি টুর্নামেন্ট খেলার কথা না থাকলেও শেষ দিকে লটারি ভাগ্যে সুযোগ পেলেন জেমকন খুলনার হয়ে।
আর সুযোগ পেয়েই বোলিংয়ে দেখিয়েছেন নিজের সেরাটা। গতকাল ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে করেন ক্যারিয়ার সেরা বোলিং। ক্যারিয়ারের শুরুর দিকে সতীর্থরা তাকে ‘পাগলা ঘোড়া’ বলে ডাকতেন। দীর্ঘদিন বাইরে থাকা এই ঘোড়ার বাজিমাতেই ফাইনালে জায়গা করে নেয় মাহমুদউল্লাহদের। দলের অন্যতম অভিজ্ঞ এই পেসারকে ফর্মে ফিরতে দেখে দারুণ আনন্দিত মাহমুদউল্লাহ। ম্যাচ তাই তিনি জানিয়েছেন, পুরোনো ঘোড়া দারুণ ভাবে ফিরে এসেছে এবং ৫ উইকেট নিয়েছে।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,’‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা যেভাবে খেলেছি। প্রত্যেকেই দারুণ করেছে। ব্যাটিং ভালো হয়েছে ফিল্ডিংও টি-টোয়েন্টিতে এটাই হওয়া উচিৎ। বিশেষ করে আমাদের ফিল্ডিং ছিল অসাধারণ। এর ফলে আমাদের বোলাররা দারুণ আত্মবিশ্বাস পেয়েছে। এটাই গুরুত্বপূর্ণ। পুরোনো ঘোড়া দারুণ ভাবে ফিরে এসেছে এবং ৫ উইকেট নিয়েছে। সে তাঁর অভিজ্ঞতা যেভাবে কাজে লাগিয়েছে এটা দেখতে পারা দারুণ।’’

হুট করেই মাশরাফির এমন বোলিংয়ের রহস্য কি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। যদিও মাশরাফি জানালেন, বোলিংয়ের কোনো রহস্য নেই শুধু মাত্র সঠিক জায়গায় বল করেই সফল তিনি। সেই সঙ্গে ব্যাটিং দল বেশি রান করাও বেশ সুবিধা দিয়েছে বলে জানান এই পেসার।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন,’কোনো রহস্য নাই। দ্বিতীয় কথা হচ্ছে বল সঠিক জায়গায় করতে হবে। আমরা অনেক রান করেছি। ওই সুবিধাটা ছিল। প্রতিপক্ষের উপর সেই চাপটাও ছিল। তাদের শটস খেলতে হবে তাই সঠিক জায়গায় বল করা আমাদের দরকার ছিল। জানি কিছু রান লিক হতে পারে। দিন শেষে ২১০/২১১ তাড়া করা খুবই কঠিন। এই একটা সুবিধা ছিল। মূল পয়েন্টটা হচ্ছে সঠিক জায়গায় বল করা।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »