নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী বছরের শুরুতে ভারত সফর করবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ বিসিসিআই নিশ্চিত করেছে সফরে ইংল্যান্ড ৪ ম্যাচের টেষ্ট সিরিজ খেলবে। যেখানে একটি টেষ্ট হবে দিবারাত্রির। যেটা হবে ভারতের সব চেয়ে বড় স্টেডিয়াম মোটেরা, আহমেদাবাদে।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা সফরে গ্যালিতে প্রস্তাবিত দ্বিতীয় টেস্টের নয় দিন পর ৫ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হবে। পাঁচ টি-টোয়েন্টি আয়োজক আহমেদাবাদের মোটেরা স্টেডিয়াম। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে। সফরটি ২৮ শে মার্চ পর্যন্ত চলবে।
এই বিষয়ে বিসিসিআই পরিচালক জয় শাহ বলেন, “বিসিসিআই উভয় দলের স্বাস্থ্য ও সুরক্ষাকে প্রাধান্য দেয় এবং বিসিসিআই এবং ইসিবি মেডিকেল দলগুলির দ্বারা সম্মতিযুক্ত সমস্ত সুরক্ষা প্রোটোকল মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে কোন প্রকার ছাড় দেয়া হবে না।”
দেখেনিন পুরো সিরিজের সময়সূচি
প্রথম টেস্ট – ৬-৯ ফেব্রুয়ারি , চেন্নাই
দ্বিতীয় টেস্ট – ১৩-১৭ফেব্রুয়ারি -, চেন্নাই
তৃতীয় টেষ্ট – ২৪-২৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদ (দিবারাত্রি)
চতুর্থ টেষ্ট – ৪-৮ মার্চ আহমেদাবাদ
টি-টোয়েন্টি: সব খেলা মোটেরা, আহমেদাবাদে
প্রথম টি-২০ – মার্চ ১২
দ্বিতীয় টি-২০- মার্চ ১৪
তৃতীয় টি-২০- মার্চ ১৬
চতুর্থ টি-২০ – মার্চ ১৮
পঞ্চম টি-২০ – মার্চ ২০
ওয়ানডে: সব খেলা পুনেতে
প্রথম ওয়ানডে – ২৩ মার্চ
দ্বিতীয় ওয়ানডে – ২২শে মার্চ
তৃতীয় ওয়ানডে – ২৮ শে মার্চ
নিউজক্রিকেট/ আরআর
