ডেস্ক রিপোর্ট »
বঙ্গবন্ধু টি-২০ কাপে আজ কোনো ম্যাচ নেই। আগামীকাল যথারীতি দুইটু ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচে সময় সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কমিটি। মূলত বেশি কুয়াশার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
সাধারণত দুপুর ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টায় ম্যাচ দুটো শুরু হয়। কিন্তু গতকাল থেকে ঢাকা সহ সারাদেশে অনেক বেশি কুয়াশা পড়ছে। এর ফলে রাতের খেলায় এর অনেক প্রভাব পড়ছে। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ তো বলেই দিয়েছেন তাদের বল দেখতে কষ্ট হয়েছে। টিভিতে দেখা দর্শকেরাও এই খেলা ভালোভাবে দেখতে পারেননি।
বিসিবি এই বিষয়টি বিবেচনায় নিয়েছেন। ফলে তারা সব খেলা এখন এক ঘন্টা আগে শুরু করবে। অর্থাত এখন বাকি সব ম্যাচ দুপুর ১২.৩০ ও সন্ধ্যা ৫.৩০টায় শুরু হবে।
কিন্তু ১৫ ডিসেম্বরের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১৮ ডিসেম্বরের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিনের ১ম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা। ২য় ম্যাচে ফরচুন বরিশাল লড়বে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে।
নিউজক্রিকেট/আরআর
