২ বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে লায়ন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে চলতি টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন স্পিনার নাথান লায়ন। ২ বছর পর সীমিত ওভারের ক্রিকেটে
দলে ডাক পেলেন তিনি।

টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতির জন্য অজি অলরাউন্ডার ক্যামরন গ্রীনকে “এ” দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে ছেড়ে দিয়েছে অজি বোর্ড, যার ফলে কপাল খুলেছে নাথান লায়নের।

২ বছর আগে সর্বশেষ ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে নিজের সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন লায়ন। ভারতের বিপক্ষে চলতি সিরিজের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাতে যাচ্ছে এই অজি স্পিনারের।

৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে অজিরা। সিরিজের শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া আর সুযোগ ফেলে প্রত্যাশা পূরন করার চেষ্টা করবেন লায়ন, সুযোগ পাওয়ার পর গনমাধ্যমের সাথে আলাপকালে এমনটি জানিয়েছেন লায়ন।

নিউজক্রিকেট/ ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »