নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় ৯ মাস ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, ওজন বেড়েছে বেশ। তবে তিনি আবার কিছুদিন ধরে ওজন কমিয়েছে। শুরু করেছেন বোলিং।
মাশরাফির ইঞ্জুরিতে থাকার কারণে তিনি বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে ছিলেন না। ফলে কোনো দল তাকে দলে নিতে পারেনি। বিসিবি মাশরাফিকে সম্মান জানিয়ে তার জন্য আলাদা নিয়ম করেছে। কেউ দলে চাইলে এবং মাশরাফি আগ্রহ থাকলে তিনি যেকোনো দলে খেলতে পারবেন।
মাশরাফি গত পরশু বোলিং শুরু করেছেন। ফিটনেসেও উন্নতি হয়েছে। ফলে বঙ্গবন্ধু টি-২০ কাপের বাকি অংশের জন্য তাকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছে সাকিব, রিয়াদের জেমকন খুলনা। তারা ইতিমধ্যে বিসিবির কাছে এই ব্যাপারে আবেদন করেছে।
এর সাথে বিসিবির সূত্র হতে জানা গেছে মাশরাফিকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।
নিউজক্রিকেট/আরআর
